যেখান থেকে খুশি কাজ করতে পারবেন উবার কর্মীরা!

৩০ জুন, ২০২১ ০২:১৮  
এক সপ্তাহ অফিসে বসে কাজ করলে আরেক সপ্তাহ যেকোনো জায়গা থেকে কাজ করতে পারবেন উবার কর্মীরা। শুধু বাসা নয়, চাইলে দেশের বাইরে থেকেও এসময়ে কাজ করা যাবে। এছাড়া একটানা চার সপ্তাহ অফিসের বাইরে থেকে কাজ করার সুযোগ পাবেন উবার কর্মীরা। পরিবহন ও সরবরাহ সেবাদাতা প্রতিষ্ঠান উবার তাদের কর্মীদের কর্মস্থল ও সময় নিয়ে নতুন নীতিমালায় এসব ঘোষণা দিয়েছে। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে রয়টার্স। মূলত কোভিড-১৯ এর বাস্তবতায় এই নমনীয় কর্মঘন্টা ও কর্মস্থলের পরিকল্পনা করেছে উবার। এর আগে সপ্তাহে অন্তত দুই দিন অফিসে কাজ করার বাধ্যবাধকতা দিলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে কোম্পানিটি। কর্মীরা তাদের কর্মীদের কাজ করার জায়গা ভাগাভাগি করে নিতে বলেছে। এক সপ্তাহ অফিসে কাজ করলে পরবর্তী সপ্তাহে বাইরে থেকে কাজ করার সুযোগ দেবে উবার। এছাড়া আগের থেকে আরও অধিক কর্মী অফিসের বাইরে থেকে কাজের সুযোগ পাবেন বলে জানা গেছে। ডিবিটেক/বিএমটি